DiB_2019
ExamExamExam Logo
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০২ঃ কেন্দ্রীয় ব্যাংকAll Topics

x ব্যাংকটি দেশের প্রধান ব্যাংক ও ব্যাংকিং সমাজের অভিভাবক হিসেবে কাজ করে। ব্যাংকটি দেশে মুদ্রা প্রচলনের সাথে সাথে মুদ্রার মান সংরক্ষণ করে। উক্ত ব্যাংকটি মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন কাম্যস্তরে রাখার মাধ্যমে দেশের জনগণের কল্যাণ সাধন করে থাকে। সম্প্রতি দেশের অন্যান্য সদস্য ব্যাংকগুলো অতিমাত্রায় ঋণ প্রদান করায় মুদ্রাবাজারে অস্থিতিশীলতা দেখা দেয়। এ অবস্থা থেকে উত্তরণের জন্য দেশের প্রধান ব্যাংকটি সদস্য ব্যাংকগুলোর ঋণদান কার্যক্রম নিয়ন্ত্রণের উদ্দেশ্যে স্টক, শেয়ার, ঋণপত্র ইত্যাদি বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করে ।ক. ব্যাংক হার কী? খ. কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রাবাজারের অভিভাবক বলা হয় কেন? গ. উদ্দীপকে বর্ণিত প্রধান ব্যাংকটির সাথে বাংলাদেশের কোন ব্যাংকের মিল আছে? ব্যাখ্যা করো ।ঘ. উদ্দীপকে বর্ণিত প্রধান ব্যাংকটির ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতিটি কি যৌক্তিক? মতামত দাও ।

Loading answers...