BB_2019
সামিয়া হোসেন (১৬) চট্টগ্রামের বাসিন্দা। কিছুদিন আগে তার ফেসবুক আইডি হ্যাকড হয়। তিনি কোনোভাবেই তার একাউন্ট খুলতে পারছেন না। হ্যাকড হওয়ার পর তার আইডি পুনরায় ফিরে পেতে অন্য একটি একাউন্ট থেকে প্রস্তাব দেওয়া হয়। তাকে বলা হয়, ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে। পয়লা ডিসেম্বরের মধ্যে টাকা না দিলে সামিয়ার আইডিতে থাকা অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে বলে ভয়ভীতি দেখানো হয়। সামিয়া বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে জানান। পুলিশ ২৮ নভেম্বর বিকালে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি দল নিয়ে ফেসবুক হ্যাকার খালেদ মাহমুদকে ঢাকা থেকে গ্রেফতার করেন। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, আমাদের প্রত্যেককে এ প্রতারণার বিষয়ে আরো সচেতন ও সাবধান হতে হবে। সেই সঙ্গে ফেসবুক ব্যবহারেও সচেতন হোন। এ ধরনের যেকোনো প্রতারক চক্রের সন্ধান পেলে নিকটস্থ থানায় অভিযোগ করুন।ক. ই-গভর্নেন্সের উদ্দেশ্য কী? খ. গণতান্ত্রিক সরকারের সাফল্য অনেকাংশে ই-গভর্নেন্সের ওপর নির্ভরশীল— ব্যাখ্যা করো।গ. উদ্দীপকের সামিয়া হোসেনের ঘটনাটি ই-গভর্নেন্সের কোন প্রতিবন্ধকতাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকে উল্লেখিত উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমানের মন্তব্যটির সাথে তুমি কি একমত? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
Loading answers...