BB_2017RB_2017
গার্মেন্টস শ্রমিক সোহেল দিনরাত কাজ করেও যে বেতন পায় তাতে তার সংসার চালাতে কষ্ট হয়। অনেক সময়ে প্রয়োজনীয় জিনিসপত্রও কিনতে পারেনি। অন্যদিকে, মালিক মুনাফার টাকা দিয়ে নতুন গার্মেন্টস ফ্যাক্টরি খুলছে। বর্তমানে তার সহকর্মীরা লক্ষ করে যে, পূর্বের তুলনায় সোহেলের কাজের গতি কমে গেছে। কাজে মন নেই, সবসময় মনমরা হয়ে থাকে। ক. 'Capital' গ্রন্থের লেখক কে?খ. ছেলের সাথে বাবার সম্পর্ক কোন ধরনের জ্ঞাতি সম্পর্ককে নির্দেশ করে? বুঝিয়ে লেখ।গ. উদ্দীপকে মালিকের নতুন ফ্যাক্টরি খোলা কার্ল মার্কস- এর কোন তত্ত্বের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।ঘ. উদ্দীপকে সোহেলের কাজের গতি কমে যাওয়া ও আচরণ পরিবর্তনের তাত্ত্বিক কারণ বিশ্লেষণ কর।
Loading answers...