DiB_2019
মেসার্স আজমল ট্রেডার্সের ২০১৮ সালের জুন মাসের লেনদেনগুলো নিম্নরূপ :-জুন ১ নগদ উদ্বৃত্ত ৪৫,০০০ টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত ৯০,০০০ টাকা। " ৩ ৫% বাট্টায় নগদে মাল ক্রয় ২০,০০০ টাকা। " ৫ ১০% বাট্টায় নগদে মাল বিক্রয় ৫০,০০০ টাকা। " ৮ করিমের কাছে বাকিতে মাল বিক্রয় ১৯,০০০ টাকা। " ১২ রহিমের কাছ থেকে বাকিতে মাল ক্রয় ১০,০০০ টাকা। " ১৫ দেনাদারের পাওনা ১৫,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ১৪,৫০০ টাকার একখানা চেক পাওয়া গেল এবং চেকখানা সংগে সংগে ব্যাংকে জমা দেওয়া হলো। " ১৮ ৯,০০০ টাকার পাওনাদারকে পূর্ণ নিষ্পত্তিতে ৮,৮০০ টাকা পরিশোধ করা হলো। " ২০ ৫% বাট্টা বাদে ৯,৫০০ টাকা পাওয়া গেল। " ২৫ ব্যাংক থেকে নগদ উত্তোলন ৮,০০০ টাকা। " ৩০ ব্যাংক সুদ মঞ্জুর করল ৬৫০ টাকা এবং ব্যাংক চার্জ বাবদ ধার্য করল ৪০০ টাকা।ক. মেসার্স আজমল ট্রেডার্সের নগদান বইতে যে লেনদেনগুলো হিসাবভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় কর।খ. ১, ৩, ৫ এবং ২৫ তারিখের লেনদেন নিয়ে একখানা দুঘরা নগদান বই প্রস্তুত কর।গ. ১, ৫, ২০ এবং ২৫ তারিখের লেনদেনগুলোর আলোকে একটি নগদ প্রাপ্তি জাবেদা তৈরি কর।
Loading answers...