DiB_2022

প্রশাসনিক কার্যের সুবিধার্থে কর্তৃপক্ষ ‘ক’ নামক অঞ্চলটিকে পূর্ব ও পশ্চিম-এই দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত গ্রহণ করে। এতে পূর্ব অঞ্চলবাসী আনন্দিত হয়। কারণ তাদের দীর্ঘদিনের বৈষম্যের অবসান ঘটবে। কিন্তু পশ্চিম অঞ্চলবাসী এই সিদ্ধান্তে হতাশ হয়। কারণ এতে তাদের প্রভাব ও গুরুত্ব কমে যাবে। তাই তারা এর বিরুদ্ধে তীব্র আন্দোলন পড়ে তোলে। ফলে কর্তৃপক্ষ সিদ্ধান্তটি বাতিল করে।ক. কোন কর্মসূচিকে বাঙালির ম্যাগনাকার্টা বলা হয় ? খ. ফরায়েজি আন্দোলন বলতে কী বোঝায় ?গ. উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে ব্রিটিশ ভারতের কোন ঐতিহাসিক ঘটনার মিল পাওয়া যায়? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লিখিত বিভক্তিকরণ পূর্ব অঞ্চলের জনজীবনে যে প্রভাব ফেলেছিল তা বিশ্লেষণ করো।

Loading answers...