CB_2022
ExamExamExam Logo
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০৮ঃ আন্তর্জাতিক বাণিজ্যAll Topics

বাংলাদেশ যেসব পণ্য সচরাচর বিশ্ববাজারে রপ্তানি করে আসছে সেগুলো হলো কাঁচা পাট, চা, চামড়া ও চামড়াজাত পণ্য, কাগজ ইত্যাদি। সাম্প্রতিককালে রপ্তানি বাণিজ্যের গতি প্রকৃতিতে বেশ পরিবর্তন এসেছে। বিশ্বব্যাপী বিভিন্নমুখী চাহিদার প্রেক্ষিতে এসব পণ্য রপ্তানিতে বাংলাদেশ বৈচিত্র্য এনেছে। নতুন এসব দ্রব্য রপ্তানির মধ্যে রয়েছে তৈরি পোশাক, হোসিয়ারি দ্রব্য, হিমায়িত খাদ্য, শাক-সবজি, ফলমূল ইত্যাদি। বাংলাদেশের মোট রপ্তানিতে এসব পণ্যের অবদান ৮৫ ভাগেরও বেশি। ইদানীং সরকার রপ্তানি বাণিজ্য অধিক সম্প্রসারণের জন্য রপ্তানিকারকদের শুল্ক কর রেয়াত, আয়কর সুবিধাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।ক. অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে? খ. উদ্বৃত্ত পণ্য আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি—ব্যাখ্যা করো । গ. উদ্দীপকের আলোকে প্রচলিত ও অপ্রচলিত রপ্তানি পণ্যের একটি তালিকা প্রস্তুত করো। ঘ. বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য, সরকার কর্তৃক গৃহীত ব্যবস্থা কীরূপ ভূমিকা রাখছে উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

Loading answers...