JB_2019
২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে জামান ট্রেডার্সের নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্ত ১,২০,০০০ টাকা। কিন্তু উহা পাস বইয়ের উদ্বৃত্তের সাথে মিলে নাই। সমস্ত হিসাব যাচাই করে নিম্নের পার্থক্য পাওয়া গেল-(১) ২৮,০০০ টাকার পাঁচটি চেক এবং ২২,০০০ টাকার একখানি প্রাপ্য বিল আদায়ের জন্য ব্যাংকে জমা দেয়া হয় কিন্তু ব্যাংক কর্তৃক ৩১ ডিসেম্বর পর্যন্ত আদায় হয়নি।(২) ১৮,০০০ টাকার একখানি প্রাপ্য বিল ব্যাংক থেকে বাট্টা করা হয় ১৬,৮০০ টাকায় কিন্তু নগদান বইতে উহা পূর্ণমূল্যে লিপিবদ্ধ করা হয়।(৩) ব্যাংক কর্তৃক ১৫,০০০ টাকার প্রদেয় বিল পরিশোধিত হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই।(৪) খরিদ্দার সরাসরি ২০,০০০ টাকা ব্যাংকে জমা দিয়েছে যাহা নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই।(৫) ১০,০০০ টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেয়া হয়েছিল কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই। (৬) ৫০,০০০ টাকার তিনখানি চেক সরবরাহকারীদের নামে ইস্যু করা হয়েছিল যার মধ্যে ৪৫,০০০ টাকার দুইখানি চেক পরিশোধিত হয়েছে।(৭) ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ ১,৫০০ টাকা এবং ধার্যকৃত কমিশন ১,০০০ টাকা যা নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই।ক. নগদান বইতে লিপিবদ্ধ হয়নি এরূপ লেনদেনের মোট টাকার পরিমাণ কত?খ. উপরিউক্ত তথ্য হতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।গ. ৩, ৪, ৫ এবং ৭ নং দফার আমানতকারীর বইতে জাবেদা দাখিলা দাও।
Loading answers...