ChB_2017
দৃশ্যকল্প-১ : নজরুল সীমিত লাভে ব্যবসায় করেন। ওজনে সঠিক দেন। ফ্রেশ ফল বিক্রয় করেন। সে সবসময় যৌক্তিক চিন্তা ও কাজ করতে পছন্দ করেন। সে সত্যকে গ্রহণ করেন। অসত্যকে বর্জন করেন। দৃশ্যকল্প-২ : মুক্তি চমৎকার ছবি আঁকে এবং গান শুনে। চমৎকার করে কথা বলে। সে মার্জিত পোশাক পরিধান করে। আসলে সে সুন্দরের পূজারি।ক. যুক্তিবিদ্যার জনক কে? খ. যুক্তিবিদ্যা একটি চিন্তার বিজ্ঞান — বুঝিয়ে বল। গ. দৃশ্যকল্প-২ -এ তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে, ব্যাখ্যা কর। ঘ. দৃশ্যকল্প-১-এ যে দুটি বিষয়ের প্রতিফলন রয়েছে তাদের সম্পর্ক বিশ্লেষণ কর।
Loading answers...