ইসহাক স্যার
ফল ব্যবসায়ী সজীব কাজী ফল কিনে ট্রাক ভর্তি করলেন। ট্রাকসহ ফলের ভর হলো 1600 kg । ট্রাকটি রাতের বেলা ঢাকা থেকে চট্টগ্রামে 20 km/h বেগে যাচ্ছিল। হঠাৎ ট্রাকটি রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা 1400 kg ভরের একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। মিলিত অবস্থায় ট্রাক দুটি একই পথে চলতে থাকে।ক. ভরবেগের সংরক্ষণ নীতি কী? খ. কোনো বস্তুর ভর স্থির রেখে বলের মান হ্রাস বা বৃদ্ধি করলে ত্বরণের মানের কি কোনো পরিবর্তন হবে? ব্যাখ্যা কর। গ. ধাক্কা খাওয়ার পর মিলিত ট্রাক দুটির বেগ কত হবে? ঘ. “সংঘর্ষের ফলে গাড়ি দুটির ভরবেগ সংরক্ষিত হলেও গতিশক্তি সংরক্ষিত হয় নি” – গাণিতিক বিশ্লেষণের সাহায্যে এর যথার্থতা নিরূপণ কর।
Loading answers...