ChB_2022
নিম্নলিখিত লেনদেনগুলো ২০২১ সালের এপ্রিল মাসের রেজাউল ট্রেডার্সের হিসাব বই হতে নেওয়া হয়েছে:এপ্রিল ১ নগদ উদ্বৃত্ত ৯০,০০০ টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত ৭৫,০০০ টাকা। " ৪ আজাদের পাওনা ২০,০০০ টাকা ৫% বাট্টা বাদে ৫০% নগদে এবং ৫০% চেকে পরিশোধ করা হলো। " ১২ দেনাদার হাসিমের নিকট থেকে ১২,০০০ টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে ৬,০০০ টাকা নগদে এবং ৫,৭০০ টাকার একখানি চেক পাওয়া গেল, চেকটি ঐ দিনই ব্যাংকে জমা দেওয়া হলো। " ১৭ নগদ উত্তোলন ৯,০০০ টাকা এবং পণ্য উত্তোলন ২,০০০ টাকা। " ২২ কারবার হতে মালিকের ছেলের কলেজের বেতন প্রদান ১,০০০ টাকা। " ২৪ ব্যাংকে জমা দেওয়া হলো ৮,০০০ টাকা। " ২৫ নগদে একটি ল্যাপটপ ক্রয় করা হয়েছে ৪৫,০০০ টাকা। " ২৮ আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো ১,০০০ টাকা। " ৩০ নগদে পণ্য ক্রয় ৭,০০০ টাকা।ক. যে সকল লেনদেন নগদান বইয়ের অন্তর্ভুক্ত হবে না, সেসব লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও।খ. ১. ৪, ১২ এবং ২৪ তারিখের লেনদেনগুলোকে নিয়ে একটি তিনঘরা নগদান বই তৈরি কর।গ. ১৭, ২২, ২৫ এবং ৩০ তারিখের লেনদেনগুলোর অবলম্বনে একটি নগদ প্রদান জাবেদা প্রস্তুত কর।
Loading answers...