SB_2017
গীতা ও মীতা দুইজন বান্ধবী। গীতা বলল, প্রত্যেক মানুষের চিন্তা ও অনুমান করার ক্ষমতা আছে। এর মাধ্যমে তারা সত্যকে গ্রহণ ও মিথ্যাকে বর্জন করে। মীতা বলল, ঠিক বলেছ। তবে মানুষের আরও কিছু গুণ থাকা দরকার। যার মাধ্যমে ভালো-মন্দ, উচিত-অনুচিত বিচার করতে পারে। ব্যবসায় ও পেশাগত জীবনে এটি অতীব প্রয়োজনীয়।ক. যুক্তিবিদ্যা কী? খ. নীতিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় কেন? গ. মীতার বক্তব্য তোমার পাঠ্যপুস্তকের কোন দিকটি নির্দেশ করে? ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকের আলোকে গীতা ও মীতার বক্তব্যের তুলনামূলক আলোচনা কর।
Loading answers...