JB_2016
হেনা একটি তথ্য বিশ্লেষণ করে জানতে পারে যে ১৯৪৫ সালের আণবিক বোমা বিস্ফোরণ জাপানের অনেক মানুষের জীবন ও ভাবনাকে নষ্ট করেছে। বিজ্ঞান কর্তৃক আবিষ্কৃত পারমাণবিক বোমা দ্বারা পৃথিবীকে ধ্বংস করা সম্ভব। অপরদিকে, শিউলি বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নকে আদর্শ, নৈতিকতা ও মানবতার আলোকে গ্রহণ করতে চায় এবং নোবেল বিজয়ী ড. অমর্তা সেনের উক্তিটি অধিক গুরুত্বপূর্ণ মনে করেন। তাঁর উক্তিটি হলো “প্রযুক্তি ও নৈতিকতার সমন্বয় না হলে সভ্যতার ধ্বংস অনিবার্য।”ক. নন্দনতত্ত্ব কী? খ. ভালো ও মন্দ বলতে কী বোঝ? গ. শিউলির বক্তব্যটির স্বরূপ যুক্তিবিদ্যার আলোকে ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপক অনুসারে যুক্তিবিদ্যার সাথে ড. অমর্ত্য সেনের উক্তির পার্থক্য লেখ।
Loading answers...