BB_2022
বাণিজ্যিক ব্যাংকসমূহ ঋণদান কার্যক্রম বৃদ্ধি করায় দেশের দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি পায়। ফলে সরকার বাংলাদেশ ব্যাংককে মুদ্রাস্ফীতি রোধে বিশেষ ভূমিকা পালন করার নির্দেশ দেয়। এ প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর নগদ জমার হার ৪% থেকে ৬% এ উপনীত করে। এতে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদান সামর্থ্য কমলেও তা আশানুরূপ না হওয়ায় বাংলাদেশ ব্যাংক পরবর্তীতে বাজারে কিছু বন্ড ও সিকিউরিটি বিক্রয় করে। এতে দেশের আর্থিক বাজার স্থিতিশীল হয় ।ক.কলমানি রেট কী? খ.ঋণের সুদের হার জীবনযাত্রার মানের ওপর কী প্রভাব ফেলে? ব্যাখ্যা করো । গ.বাংলাদেশ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণে প্রধমে কোন পদ্ধতি ব্যবহার করেছে? ব্যাখ্যা করো ।ঘ.তুমি কি মনে করো বাংলাদেশ ব্যাংকের পরবর্তী পদক্ষেপটি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সহায়ক হয়েছে? যুক্তিসহ উত্তর দাও।
Loading answers...