CB_2019
শীতের সকালে রুবেল ও কবির তাদের ঘরের বারান্দায় বসে - রোদ পোহাচ্ছিল। সূর্যের তাপ তারা উপভোগ করছিল। কথা প্রসঙ্গে রুবেল কবিরকে বললো, সূর্য কী? কবির বললো, সূর্য হলো রবি। রুবেল বললো, তোমার কথা ঠিক নয়। সূর্য হলো এক প্রকার জ্বলন্ত নক্ষত্র, যার আলোয় পৃথিবী আলোকিত।ক. যৌক্তিক সংজ্ঞা কী?খ. যুক্তিবিদ্যায় যৌক্তিক সংজ্ঞা অপরিহার্য কেন?গ. উদ্দীপকে সূর্য সম্পর্কে কবিরের মন্তব্যে যে অনুপপত্তি ঘটেছে তা ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকে রুবেল সূর্যের যে সংজ্ঞা প্রদান করেছে তার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
Loading answers...