SB_2022

দৃশ্যকল্প-১: সিয়াম তার বাবাকে বললো, তাদের পাড়ায় একজন মানুষ মৃত্যুবরণ করেছে। সিয়ামের কথা শুনে তার বাবা বললেন, যার যখন সময় আসবে সে তখন মৃত্যুবরণ করবে, সেটা হৃদরোগে আক্রান্ত হয়ে, পানিতে ডুবে, সড়ক দুর্ঘটনায়, অনাহারে, কিংবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে হতে পারে। দৃশ্যকল্প-২: মেঘনা নদীতে নৌকা ডুবে একজন মানুষের মৃত্যু ঘটার কারণ হিসেবে ফারুক বললো, ঝড়ো বাতাস, তীব্র পানির স্রোত ও নদীতে জোয়ার থাকায় নৌকাটি ডুবে লোকটির মৃত্যু ঘটেছে। ফারুকের কথা শুনে মনিকা বললো, কেবলমাত্র তা নয়, ছোট নৌকায় বেশি যাত্রী বহন, মৃত ব্যক্তির সাঁতার না জানা, মাঝির অপারদর্শিতা ইত্যাদি বিষয়গুলো লোকটির মৃত্যুর সাথে সম্পৃক্ত।ক. কারণ কী? খ. 'প্রকৃতির ঐক্য' বলতে কী বোঝ? গ. দৃশ্যকল্প-১ এ বাবার বক্তব্যে কারণের কোন বিষয়টি নির্দেশিত হয়েছে তা ব্যাখ্যা করো। ঘ. দৃশ্যকল্প-২ এ ফারুক ও মনিকার বক্তব্যে যৌথভাবে কারণের যে বিষয়টি ফুটে উঠেছে তা তোমার পাঠ্যবইয়ের আলোকে আলোচনা করো।

Loading answers...