DB_2019
ExamExamExam Logo
HSC - অর্থনীতি ১ম পত্রঅধ্যায়-০৭ঃ সংগঠনAll Topics

বাংলাদেশে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ ও অবকাঠামো ইত্যাদি মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারি খাত প্রধান ভূমিকা পালন করে থাকে। এসব ক্ষেত্রে NGO \text {NGO}-গুলো, অত্যন্ত সীমিত ভূমিকা পালন করে থাকে। পরিবেশ সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন ইত্যাদি ক্ষেত্রে কাজ করলেও অধিকাংশ NGO \text {NGO}-র মূল লক্ষ্যই হচ্ছে ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে মুনাফা করা। NGO \text {NGO}-গুলোর ঋণের সুদের হারও অনেক বেশি। সমবায় প্রতিষ্ঠানগুলো সঠিক নিয়মকানুন মেনে চললে, মতবিরোধ পরিহার করলে এবং ব্যক্তিস্বার্থের বদলে সমষ্টিগত স্বার্থ বিবেচনা করলে সাধারণ মানুষের অনেক উপকার করতে পারত। তবে দুর্নীতি কমিয়ে আনতে পারলে সরকারি খাতই আমাদের দেশকে অনেক এগিয়ে নিতে পারত। ক. সংগঠন কী?খ. "উদ্যোক্তাই সংগঠনের অন্যতম চালিকাশক্তি"- ব্যাখ্যা দাও। গ. "বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারি খাতের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ”- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর। ঘ. বিভিন্ন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে কীভাবে আমাদের মতো উন্নয়নশীল দেশ এগিয়ে যেতে পারে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা দাও।

Loading answers...