DiB_2021DB_2021JB_2021CB_2021ChB_2021SB_2021MSB_2021

দৃশ্যপট-১ : রহিম শেখ একজন ধনী কৃষক। তার বেশিরভাগ জমি বর্গা নিয়ে চাষাবাদ করেন তারই গ্রামের ফরিদ মিয়া। রহিম শেখের জমিতে দিনমজুর হিসেবে কাজ করেন আবুল মিয়া। দৃশ্যপট-২: এক সময় রহিম শেখ তার গ্রামের সালিশ বিচার করতেন। একবার চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে রহিম শেখকে আর গ্রামের সালিশ বিচারে ডাকা হয় না। সরকারদলীয় তরুণ রাজনৈতিক নেতা আবীরের কাছে রহিম শেখ তার নিজের একটি জমির সমস্যা সমাধানের জন্য অনুরোধ করেন। ক. পুশ ফ্যাক্টর কী?খ. শিক্ষা সামাজিক স্তরবিন্যাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান- ব্যাখ্যা কর।গ. দৃশ্যপট-১-এ গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসের কোন উপাদানটি চিত্রিত হয়েছে? ব্যাখ্যা কর।ঘ. দৃশ্যপট-২-এ গ্রামীণ ক্ষমতা কাঠামোর পরিবর্তিত রূপটি নির্দেশ করছে- ব্যাখ্যা কর।

Loading answers...