ChB_2019JB_2019
মি. সোবহান পুরান ঢাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি সুরভি ব্যাংক থেকে ৫০ লক্ষ টাকা ঋণ নিয়ে পৈতৃক সম্পত্তির উপর একটি বসতবাড়ি নির্মাণ করেন । অন্যদিকে, মি. আদিল জোনাকী ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ৫ কোটি টাকার প্রত্যয়পত্রের বিপরীতে জাপান থেকে গাড়ির পার্টস আমদানি করেন। টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত ব্যাংক পার্টসগুলো তার গুদামে বন্ধক রাখবে । ক. সমস্যাগ্রস্ত ঋণ কী ? খ. বাণিজ্যিক ব্যাংকের তহবিলের মুখ্য খাত কোনটি? ব্যাখ্যা করো। গ. ব্যবহার অনুযায়ী মি. সোবহান কর্তৃক গৃহীত ঋণটি কোন ধরনের? ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকে জোনাকী ব্যাংক যে জামানত রাখার সিদ্ধান্ত নিয়েছে সেটির যৌক্তিকতা মূল্যায়ন করো ।
Loading answers...