RB_2022
২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে শাপলা ট্রেডার্স-এর নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ৮৮,২০০ টাকা ছিল। কিন্তু উক্ত তারিখে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের মিল ছিল না। অনুসন্ধান করে নিম্নলিখিত কারণগুলো খুঁজে পাওয়া যায়:(১) ইস্যুকৃত চেক ভাঙানো হয়নি ৫,০০০ টাকা।(২) দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংক জমা ৩,০০০ টাকা যা নগদানভুক্ত হয়নি।(৩) আদায়ের জন্য জমাকৃত ১০,০০০ টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়নি।(৪) ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত চেক ৮,০০০ টাকা।(৫) ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ ১,৫০০ টাকা।(৬) ব্যাংক চার্জ ৩০০ টাকা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।ক. ক্রমিক নং ৪ এর জাবেদা দাখিলা দাও।খ. প্রচলিত পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর।গ. কেবলমাত্র ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে এমন লেনদেনের পরিমাণ কত?
Loading answers...