AB_2019
ExamExamExam Logo
HSC - সমাজকর্ম ২য় পত্রঅধ্যায়-০২ঃ সমাজকর্মের শাখাAll Topics

আমেরিকার একটি ঘটনা। একটি রিয়েল এস্টেট ফ্ল্যাট বাড়িতে ভাড়াটিয়া উঠে পরের মাসে চলে যায়। কোম্পানির আর্থিক ক্ষতিতে কর্মচারীদের মধ্যে হতাশা চূড়ান্ত রূপ নেয়। এমতাবস্থায় আর্থিক ক্ষতি প্রতিরোধের জন্য একজন সমাজকর্মীকে নিয়োগ করা হয়। তিনি ভাড়াটিয়াদের সাথে কথা বলে সমস্যার কারণ চিহ্নিত করেন এবং কর্মচারীদের মনোবল পুনরুদ্ধার করেন। এছাড়া সমাজকর্মের একটি বিশেষ শাখার জ্ঞান প্রয়োগ করে লিফটের সিঁড়িতে একটি বড় আয়না ও চিরুনি স্থাপন করেন। আয়নায় চেহারা দেখা ও চুল আঁচড়ানোতে ব্যস্ত থাকায় এখন আর লিফটের জন্য অপেক্ষাকে সময় নষ্ট মনে হয় না। ভাড়াটিয়াও এখন আর যায় না। ক. চিকিৎসা সমাজকর্ম কাকে বলে?খ. বিদ্যালয় সমাজকর্ম বলতে কী বোঝায়?গ. উদ্দীপকে সমাজকর্মের কোন শাখার অনুশীলন করে বাড়ির মালিকের আর্থিক ক্ষতি রোধ করা হয়েছে? ব্যাখ্যা করো। ঘ. বাংলাদেশে শিল্প শ্রমিকদের সমস্যা সমাধানে সমাজকর্মের এ শাখাটির গুরুত্ব আলোচনা করো।

Loading answers...