JB_2019
নিরা পরিবহন লিমিটেডকে BRTA থেকে গাড়ির লাইসেন্স সংগ্রহ করার সময় গাড়ির চালক, যাত্রী ও মালিক পক্ষের ঝুঁকি হ্রাস করার: জন্য বাধ্যতামূলকভাবে বিমাপত্র গ্রহণ করতে হয়। তাছাড়া কোম্পানিটি তাদের কর্পোরেট অফিসের ওপর একটি অগ্নি বিমাপত্র গ্রহণ করে। সম্প্রতি কোম্পানির অফিস ভবনে অগ্নিকাণ্ড সংঘটিত হলে পাঁচজন অফিস কর্মচারী অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। বিমা কোম্পানি অফিস ভবনের ক্ষয়-ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিলেও নিহত কর্মচারীদের জন্য কোনো প্রকার ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে নিরা পরিবহন লিমিটেডের পক্ষ থেকে প্রত্যেক কর্মচারীর পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়া হয়। ক. শস্য বিমা কী?খ. চিকিৎসা নির্বাহের জন্য কোন ধরনের বিমাপত্র উপযুক্ত? ব্যাখ্যা করো।গ. উদ্দীপকে উল্লিখিত নিরা পরিবহন লিমিটেডকে কোন বিমাপত্রটি বাধ্যতামূলভাবে গ্রহণ করতে হয়? ব্যাখ্যা করো । ঘ. বিমা ব্যবস্থার আলোকে অফিস কর্মচারীদের ক্ষতিপূরণ নিশ্চিতকরণে পরিবহন কোম্পানির ভবিষ্যৎ করণীয় সম্পর্কে মতামতা দাও ।
Loading answers...