CB_2016

মির্জাপুর গ্রামের অর্ধেকটা জুড়েই তালুকদার বংশের আবাস। হাসান তালুকদার তাদের মধ্যে প্রভাবশালী এবং সারা এলাকায় তার অনেক দাপট। গ্রামে তিনি অনেক ভূসম্পত্তির মালিক। শহরেও তার বিশাল বাড়ি ও সম্পত্তি আছে বিধায় মাঝে মাঝেই শহরে থাকেন। একদিন শহরের এক বিজয় দিবসের অনুষ্ঠানে গিয়ে দেখেন তার গ্রাম থেকেই শহরে আসা সাধারণ পরিবারের সন্তান সরকার দলীয় সাংসদ মহিবুর রহমান প্রধান অতিথি। সেই অনুষ্ঠানে তিনি শুধুই একজন সাধারণ সুধী। ক. সিন্ধু সভ্যতার কেন্দ্রস্থল কোথায় অবস্থিত?খ. জেন্ডার বৈষম্য বলতে কী বোঝায়?গ. উদ্দীপকে গ্রামীণ সমাজে হাসান তালুকদারের দাপুটে ভূমিকার কারণ কি বলে তুমি মনে কর? ব্যাখ্যা কর।ঘ. উদ্দীপকে গ্রামীণ ও শহরে সমাজে হাসান তালুকদারের অবস্থানগত যে বৈপরীত্য ফুটে উঠেছে তার পিছনের কারণগুলো যুক্তিসহ ব্যাখ্যা দাও।

Loading answers...