DiB_2019
ExamExamExam Logo
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০৯ঃ সরকারি অর্থব্যবস্থাAll Topics

সরকার রাষ্ট্র পরিচালনার জন্য যেমন অর্থ আয় করে তেমনি অর্থ ব্যয়ও করে। সরকারি আয়ের যেমন বিভিন্ন খাত রয়েছে তেমনি ব্যয়ের খাতও প্রচুর। সাম্প্রতিককালে সরকারের ব্যয় দ্রুত বেড়ে চলেছে। এর অন্যতম কারণ হলো অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা বিস্তার, নগর ও শহরায়ন, বিদ্যুৎ, জ্বালানি ও স্বাস্থ্য সেবার উন্নয়ন, ঋণ পরিশোধ ও ভর্তুকি প্রদান, মানবসম্পদ উন্নয়ন, দেশরক্ষা ও সামাজিক নিরাপত্তা ব্যয় বৃদ্ধি। সরকারের এ ব্যয় বৃদ্ধি মোকাবিলার জন্য কর ফাঁকি রোধ, নতুন করারোপ, দুর্নীতি প্রতিরোধ, শুল্ক বৃদ্ধিসহ আয়ের খাতসমূহ সম্প্রসারণ করতে হবে।ক. সরকারি অর্থব্যবস্থা কাকে? খ. 'ব্যক্তিগত অর্থব্যবস্থার তুলনায় সরকারি অর্থব্যবস্থা উদার'- ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের আলোকে ক্রমবর্ধমান সরকারি ব্যয় বৃদ্ধির কারণসমূহ ব্যাখ্যা করো। ঘ. সরকারি ব্যয় হ্রাসে সরকারকে কোন কোন খাতে আয় বাড়ানো উচিত বলে তুমি মনে কর? বিশ্লেষণ করো।

Loading answers...