JB_2023
মৌসুমি শারমিন বেতন পেয়ে ১০,০০০ টাকা জমা দিয়ে 'ক' ব্যাংকে একটি হিসাব খুললেন। ব্যাংকের ম্যানেজার তাকে বললেন যে, 'খ' ব্যাংকের নির্দেশে তাদেরকে আমানতের ১০% অর্থ রিজার্ভ হিসেবে জমা রাখতে হয়। অবশিষ্ট টাকা বহুগুণ ঋণ সৃষ্টির মাধ্যমে তারা ঋণ দিতে পারে। তবে 'খ' ব্যাংক বিভিন্ন হাতিয়ার ব্যবহার করে 'ক' ব্যাংকের ঋণদান প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারে।ক. মুদ্রা কাকে বলে?খ. কেন্দ্রীয় ব্যাংককে ঋণদানের শেষ আশ্রয়স্থল বলা হয় কেন? গ. উদ্দীপকে 'খ' যে ধরনের ব্যাংক তার তিনটি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। ঘ. 'ক' ব্যাংকে মৌসুমি শারমিনের জমাকৃত আমানতের বহুগুণ ঋণ সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা কর।
Loading answers...