CB_2019
ExamExamExam Logo
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৭ঃ সরকার কাঠামো ও সরকার অঙ্গসমূহAll Topics

থাই হাতু. ও এন্ডারসন একই অফিসে কাজ করেন। হাতুর দেশের সরকার প্রধান আইনসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে নির্বাচিত হন। তিনি এবং তাঁর মন্ত্রিপরিষদ আইনসভার নিকট জবাবদিহি করেন। এখানে আইনসভার একজন সদস্য মন্ত্রিসভার সদস্য হতে পারেন। রাষ্ট্রপতি নয়, সরকার প্রধানই প্রকৃত ক্ষমতা চর্চা করেন। আবার এন্ডারসনের দেশের সরকার প্রধান প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। তিনি সরাসরি তার কাজের জন্য জনগণের নিকট জবাবদিহি করেন। এখানে আইনসভার কোনো সদস্য শাসন বিভাগের সদস্য নয়। তবে সরকারের যে কোনো আয়-ব্যয়ের বিল আইনসভায় পাস করতে হয়।ক. বাংলাদেশের আইনসভার নাম কী?খ. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝ?গ. হাতুর দেশে কী ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? তা ব্যাখ্যা করো।ঘ. হাতুর ও এন্ডারসনের সরকারব্যবস্থার মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যসমূহ আলোচনা করো।

Loading answers...