JB_2023
২০২০ সালের আগে 'মাহিন মন্ডা মিঠাই' কোনো এক শহরের সমস্ত মিষ্টির যোগান নিয়ন্ত্রণ করত। ফলে ক্রেতাদের বাধ্য হয়ে অধিক দামে সেখান থেকে মিষ্টি কিনতে হতো। কিন্তু ২০২০ সাল থেকে 'জাওয়াদ মিষ্টান্ন ভান্ডার', 'মায়ের দোয়া', 'ভোজন রসিক'সহ আরও অনেক ফার্ম ওই শহরে মিষ্টি বিক্রি শুরু করে। ফলে 'মাহিন মন্ডা মিঠাই' আর আগের মতো অধিক দাম গ্রহণ করতে পারে না। ক্রেতারাও আগের চেয়ে কম দামে মিষ্টি কিনতে পারছে। 'মাহিন মন্ডা মিঠাই'ও আগের মতো মুনাফা অর্জন করতে পারছে না। ক. বাজার কাকে বলে?খ. 'একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন' ব্যাখ্যা কর। গ. ২০২০ সালের আগে "মাহিন মন্ডা মিঠাই" অর্থনীতির যে বাজারকে নির্দেশ করে তার তিনটি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। ঘ. ২০২০ সালের আগে ও পরে "মাহিন মন্ডা মিঠাই"-এর মুনাফা অর্জন প্রক্রিয়ায় কী ধরনের পার্থক্য পরিলক্ষিত হয়? আলোচনা কর।
Loading answers...