CB_2015
বাংলাদেশের জাতীয় ও স্থানীয় গুরত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় জাতীয় সংসদে বা আইনসভায়। গত সংসদ অধিবেশন দেখার সময় রনি দেখলেন, একজন মাননীয় মন্ত্রী দাঁড়িয়ে একজন মাননীয় সংসদ সদস্যের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন। রনি খুশি হয়ে তার বাবাকে বলল, বাবা, এ অবস্থা আমাদের দেশের সর্বত্র চালু হলে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে।” অন্যদিকে স্থানীয় কিছু কম গুরত্বপূর্ণ সিদ্ধান্ত ইউনিয়ন পরিষদেও গ্রহণ করা হয় এবং এই পরিষদের কর্মকাণ্ডকে আরও গতিশীল ও জনপ্রিয় করার জন্য বর্তমান সরকার এখানে তথ্য ও সেবাকেন্দ্র চালু করেছে; যা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করতে সহায়তা দিচ্ছে ।ক. সুশাসন প্রত্যয়টি প্রথম কোন প্রতিষ্ঠান ব্যবহার করে? খ. সুশাসন কাকে বলে?গ. ইউনিয়ন পর্যায়ে এরূপ ব্যবস্থা চালুর ফলে কী অর্জিত হবে বলে তুমি মনে করো? ঘ. মাননীয় মন্ত্রীর প্রশ্নের উত্তর প্রদান কীসের পরিচায়ক? বিশ্লেষণ করো।
Loading answers...