MSB_2021DB_2021RB_2021JB_2021CB_2021ChB_2021DiB_2021
জনাব আবছার সাহেব চিলমারী নামক পৌর অঞ্চলের মেয়র নির্বাচিত হয়ে জনগণের মধ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক কাজের গতি বৃদ্ধি করার জন্য কিছু কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ প্রদান করেন। কিন্তু ঘটনাক্রমে কিছু কিছু নিয়োগকৃত কর্মকর্তা মেয়রের নিকটতম আত্মীয় ছিল। বেশ কিছুদিন পর মেয়র-বিরোধী কতিপয় ব্যক্তি অর্থ আত্মসাৎ ও স্বজনপ্রীতিসহ কতিপয় অভিযোগ উত্থাপন করে এলাকায় বিশৃঙ্খলা ও গোলযোগ সৃষ্টি করে। এক পর্যায়ে গোলযোগকারীরা মেয়রের বাসভবন ঘেরাও করে তাঁকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করে । এতে এলাকায় গৃহযুদ্ধের সূত্রপাত হয়।ক. 'ফারুক' শব্দের অর্থ কী?খ. মাজলিস উশ শূরা বলতে কী বোঝ? ব্যাখ্যা কর । গ. উদ্দীপকের হত্যাকাণ্ডের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন খলিফার হত্যাকাণ্ডের মিল রয়েছে? ব্যাখ্যা কর । ঘ. “উক্ত খলিফার হত্যাকাণ্ডের ফলাফল ছিল সুদূরপ্রসারী” উদ্দীপকের আলোকে উক্তিটি বিশ্লেষণ কর ।
Loading answers...