BB_2018ChB_2018CB_2018
তুমি ফিউচার লি. নামক একটি ঔষধ কোম্পানির আর্থিক ব্যবস্থাপক। ব্যবসায়িক প্রয়োজনে তোমার কোম্পানি ডেইলি লি.-এর কাছ থেকে ২/১৫ নিট ৪৫ শর্তে ধারে কিছু পণ্য কিনেছে। তুমি বাট্টার সুযোগ নেওয়ার জন্য ব্যাংক থেকে স্বল্পমেয়াদি ঋণ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে. ব্যাংক ঋণের সুদের হার ১৩%। পরবর্তীতে ডেইলি লি পণ্যের মূল্য পরিশোধের সময় ১০ দিন বৃদ্ধি করেছে।ক. বাণিজ্যিক কাগজ কী?খ. ব্যবসায় ঋণের খরচ কে বহন করে? ব্যাখ্যা করো।গ. উদ্দীপকে উল্লিখিত তোমার কোম্পানি (ফিউচার লি.) যদি প্রথমেই বাট্টার সুযোগ নিতো তাহলে এর ব্যবসায় ঋণের ব্যয়ের হার কত হতো?ঘ. পণ্যের মূল্য পরিশোধের সময় পরিবর্তন তোমার ঋণ গ্রহণ সিদ্ধান্তকে কীভাবে প্রভাবিত করবে? যুক্তিসহ মতামত দাও।
Loading answers...