BB_2019CB_2019
তানিয়া একটি ইটের ভাটাতে কাজ করে। সেখানে পুরুষ ও মহিলা মিলে প্রায় ৮০ জন শ্রমিক কাজ করে। তার স্বামী মতিন একই ইট ভাটাতে কাজ করে। তানিয়ার মনে খুব দুঃখ, কারণ সারাদিন একই পরিশ্রম করলেও সে তার স্বামী মতিনের অর্ধেক পারিশ্রমিক পায় । কাজ থেকে একই সংগে ঘরে ফিরে তানিয়াকে একা হাতে ঘরের সব কাজ করতে হয়। অথচ, মতিন শুয়ে আরাম করে। সে ঘরের কোনো কাজে তানিয়াকে সাহায্য করে না। বরং কারণে-অকারণে তানিয়াকে বকাঝকা করে । ক. “সমাজবিজ্ঞান হচ্ছে প্রতিষ্ঠানের বিজ্ঞান”— সংজ্ঞাটি কোন সমাজবিজ্ঞানীর?খ. সামাজিক নিরাপত্তার ধারণাটি বুঝিয়ে বল ।গ. উদ্দীপকে কোন সামাজিক বৈষম্যের চিত্রটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।ঘ. “উদ্দীপকের উক্ত বৈষম্য আমাদের সামাজিক উন্নতির অন্তরায়” তুমি কি এ বক্তব্যের সাথে একমত? যুক্তিসহ বিশ্লেষণ কর ।
Loading answers...