BB_2019
ব্রিটেনের সঙ্গেই থাকার রায় দিল স্কটল্যান্ডের জনগণ। ঐতিহাসিক গণভোটে প্রত্যাখান হলো ৩০৭ বছরের পুরনো ব্রিটিশ ইউনিয়ন ভেঙে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের সম্ভাবনা। গণভোটের পরাজয় মেনে নিয়ে ঐক্যের ডাক দিয়েছেন স্কটল্যান্ডের ফাস্ট মিনিস্টার আলেক্স সালমন্ড। সেই সঙ্গে স্কটল্যান্ডকে আরো বেশি ক্ষমতা দেওয়ার জন্য তিনি যুক্তরাজ্যের প্রধান তিনটি রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছেন।ক. প্রজাতান্ত্রিক সরকার কাকে বলে?খ. বড় রাষ্ট্রের জন্য যুক্তরাষ্ট্রীয় সরকার উপযোগী কেন?গ. গণভোটের পরাজয় মেনে নিয়ে ফার্স্ট মিনিস্টার আলেক্স সালমন্ডের ঐক্যের ডাকে গণতান্ত্রিক মূল্যবোধের কোন উপাদানটির প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকে উল্লেখিত ঘটনা প্রমাণ করে ব্রিটেনে জনমতই সার্বভৌম তুমি কি এ বক্তব্যের সাথে একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
Loading answers...