RB_2021
সুমন শিক্ষিত চাষি। পূর্বে তার জমি থেকে পর্যাপ্ত উৎপাদন হতো না। কিন্তু বর্তমানে সুমন ঐ জমিতে সারাবছরই বিভিন্ন শস্য ও সবজি উৎপাদন করেন। এছাড়া তিনি উন্নত যন্ত্রপাতি, বীজ এবং তথ্য প্রযুক্তির সমন্বয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি করেছেন। তাই আরও এক বিঘা জমি ভাড়া নিয়ে ফসল, শস্য ও সবজি চাষের পরিধি বাড়াবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। ক. কৃষি কী? খ. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি কৃষির ওপর নেতিবাচক প্রভাব ফেলে'- ব্যাখ্যা করো। গ. সুমনের একই জমিতে বিভিন্ন ধরনের শস্য চাষাবাদ কোন ধরনের উৎপাদন পদ্ধতি নির্দেশ করে? ব্যাখ্যা করো। ঘ. বাংলাদেশের অর্থনীতিতে শস্য বহুমুখীকরণের প্রভাব বিশ্লেষণ করো।
Loading answers...