ChB_2004
জীবনে যত পূজা হলো না সারা জানি হে, জানি তাও হয়নি হারা । যে ফুল না ফুটিতে ঝরেছে ধরণীতে যে নদী মরুপথে হারালো ধারা জানি হে, জানি তাও হয়নি হারা । জীবনে আজো যারা রয়েছে পিছে জানি হে, জানি তাও হয়নি মিছে আমার অনাগত আমার অনাহত তোমার বীণাতারে বাজিছে তারা জানি হে, জানি তাও হয়নি হারা ।
Loading answers...