DB_2019
ExamExamExam Logo
HSC - অর্থনীতি ১ম পত্রঅধ্যায়-০৮ঃ খাজনাAll Topics

জামিল শেখ একজন ব্যবসায়ী। তিনি তার সঞ্চিত ৮০ হাজার টাকা দিয়ে রাজশাহী শহরের খড়খড়ি এলাকায় ১০ কাঠা আবাদি জমি কেনেন। কিছুদিন পরে তার জমির পাশ দিয়ে বাইপাস রোড তৈরি হয়। এর কিছুদিন পরেই এ রাস্তার ধার দিয়ে গ্যাসের লাইন যায়। এসিআই কোম্পানি এখানে একটি বড় হাঁস-মুরগি ও গবাদি পশুর খাদ্য কারখানা করে। ফলে তাঁর এই জমির দাম বেড়ে ৮ লাখ টাকা হয়। তিনি অর্ধেক জমি ৪ লাখ টাকায় বিক্রি করে ভিতরের দিকে তিন বিঘা আমের বাগান কেনেন। তিন বিঘা আমের বাগান থেকে তার আয় যথাক্রমে ২৪,০০০ টাকা, ১৮,০০০ টাকা এবং ১২,০০০ টাকা হলেও প্রত্যেক বিঘায় ১২,০০০ টাকা করে ব্যয় হয়।ক. খাজনা কী?খ. "ভূমি উৎপাদনের একটি অস্থিতিস্থাপক উপাদান"-ব্যাখ্যা দাও। গ. উদ্দীপকের সাহায্যে জামিল শেখের অনুপার্জিত আয়ের বিষয়টি ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকের আম বাগান থেকে প্রাপ্ত আয় কোন খাজনা তত্ত্বের সঙ্গে সম্পর্কিত? ব্যাখ্যা দাও।

Loading answers...