ChB_2017
মি. সুজন চৌধুরী একজন ব্যবসায়ী। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে তার ব্যাংক হিসাব পর্যালোচনা করে নিম্নলিখিত তথ্যাবলি পাওয়া গেল: নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত ২৮,৫০০ টাকা এবং ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৪,৫০০ টাকা।(১) পাওনাদার বরাবর ইস্যুকৃত মোট ৭০,০০০ টাকার তিনটি চেকের মধ্যে ৫০,০০০ টাকার চেক দুটি উক্ত মাসে ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি। (২) ২,৪০০ টাকার একখানা প্রাপ্য বিল ২,০০০ টাকায় বাট্টা করা হলেও নগদান বইতে পূর্ণ মূল্যে লিপিবদ্ধ হয়েছে।(৩) দেনাদারের নিকট হতে প্রাপ্ত ১৬,৫০০ টাকার দুটি চেক এবং ১৫,৫০০ টাকার একটি প্রাপ্য বিল ব্যাংকে জমা দেওয়া হলেও এই অর্থবছরে আদায় হয়নি।(৪) বিনিয়োগের সুদ ১২,৫০০ টাকা ব্যাংক কর্তৃক সরাসরি আদায় হয়েছে কিন্তু নগদানভুক্ত হয়নি।(৫) আদায়ের জন্য ৫,০০০ টাকার চেক ব্যাংকে জমা দিলেও নগদানভুক্ত হয়নি।(৬) ব্যাংক জমাতিরিক্তের সুদ ৬০০ টাকা এবং ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ১,৫০০ টাকা নগদানভুক্ত হয়নি।ক. ব্যাংক কর্তৃক অপরিশোধিত চেক এবং অনাদায়ি চেকের পরিমাণ নির্ণয় কর।খ. প্রচলিত পদ্ধতি অবলম্বন করে একখানা ব্যাংক জমার সমন্বয় বিবরণী প্রস্তুত কর।.গ. উপরের তথ্য হতে আমানতকারীর হিসাব বইতে ২. ৪. ৫ এবং ৬ নং দফাগুলোর জাবেদা প্রস্তুত কর।
Loading answers...