BB_2016
দৃশ্যকল্প-১: স্বাধীনের ছোট পানের দোকানে বেশ মজাদার মসলাযুক্ত পান পাওয়া যায়। তার দোকানটি খুব পরিপাটি, সুন্দর করে সাজানো এবং দোকানে নজরুলের একখানা ছবিও টানানো রয়েে দৃশ্যকল্প-২: রহমত মিয়া একজন ফল ব্যবসায়ী। বিভিন্ন ঋতুতে তিনি বিভিন্ন ফলের ব্যবসায় করেন। ওজনে সঠিক দেন। ক্রেতাদের সাথে ভালো আচরণ করেন। দৃশ্যকল্প-৩: বরকত চেয়ারম্যান তার এলাকায় খুবই জনপ্রিয়। তিনি সবসময় সত্যের পক্ষে কাজ করেন। গ্রামের যেকোনো ঘটনা সালিসে তিনি সঠিক সত্যকে জানার চেষ্টা করেন। সবকিছু যাচাই-বাছাই করে যা সঠিক তার পক্ষে রায় দেন।ক. Logic শব্দটি কোন ভাষা থেকে এসেছে? খ. যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান বলা হয় কেন? গ. দৃশ্যকল্প-১ এ কোন বিষয়টির ইঙ্গিত রয়েছে। ব্যাখ্যা কর। ঘ. দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এর বিষয়বস্তুর মিল অমিলগুলো বিশ্লেষণ কর।
Loading answers...