SB_2021
তোহা ব্যাংক লি. তার কার্যক্রম সুনামের সহিত পরিচালনা করে আসছিল। “কোভিড-১৯”-এর কারণে ব্যাংকটি অর্থ সংকটে পড়েছে। উক্ত ব্যাংকটি ঋণ প্রদানকারী একটি বৃহৎ ব্যাংকের কাছে ঋণের আবেদন করে। ঋণপ্রদানকারী প্রতিষ্ঠানটি বিভিন্ন ব্যাংকের আর্থিক সমস্যা দূরীকরণের লক্ষ্যে । প্রথমত: ব্যাংকের সুদ হ্রাস করে। এমনকি উক্ত প্রতিষ্ঠানটি বিভিন্ন ব্যাংকের জমার হারও কমিয়ে দেয় । দ্বিতীয়ত: উক্ত প্রতিষ্ঠানটি দেশের সব অংশের মধ্যে সুষম উন্নয়ন নিশ্চিত করার জন্য বিভিন্ন অঞ্চলে প্রকল্প গ্রহণ করে থাকে ।ক. নোট ইস্যুকরণ কী?খ. কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রা বাজারের অভিভাবক বলা হয় কেন? গ. উদ্দীপকে ঋণপ্রদানকারী প্রতিষ্ঠানটি বিভিন্ন ব্যাংকের আর্থিক সমস্যা দূরীকরণের জন্য প্রথমে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করে? ব্যাখ্যা করো ।ঘ. তুমি কি মনে করো ঋণপ্রদানকারী প্রতিষ্ঠানটির দ্বিতীয় পদক্ষেপের ফলে বিভিন্ন ব্যাংকের আর্থিক সমস্যা দূর হবে? মতামত দাও ।
Loading answers...