DB_2017
আশরাফ সাহেবের বাসায় সবসময় দুই ধরনের রান্না হয়। ভালো মানের রান্না হয় তার পরিবারের জন্য, আর নিম্নমানের খাবার তৈরি হয় ড্রাইভার, বাবুর্চি আর পরিচারিকাদের জন্য। তাদের চিকিৎসা, বাসস্থান ও ভালো পোশাকেরও সুব্যবস্থা নেই। তার স্ত্রীর সাথেও সবসময় দুর্ব্যবহার করেন। পারিবারিক কোনো সিদ্ধান্তে তিনি স্ত্রীর মতামত গ্রহণ করেন না। এসব নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকে ।ক. মহানবি (সা.) কত খ্রিষ্টাব্দে ইন্তেকাল করেন ?খ. মুহাম্মদ (সা.)-কে 'আল-আমিন' বলা হয় কেন? ব্যাখ্যা কর।গ. উদ্দীপকের আশরাফ সাহেব মহানবি (সা.)-এর কোন উপদেশ মেনে চললে অধীনস্থদের সাথে বিরূপ আচরণ করতে পারতেন না? ব্যাখ্যা কর।ঘ. উদ্দীপকে নারীর প্রতি যে অবহেলা প্রকাশ পেয়েছে তা মহানবি (সা.)-এর বিদায় হজের ভাষণে এ সংক্রান্ত নির্দেশাবলির পরিপন্থি। উক্তিটি বিশ্লেষণ কর ।
Loading answers...