DiB_2019
মি. ঈশান বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী। তিনি ব্যবসার প্রয়োজনে দেশের বিভিন্ন অঞ্চল পরিভ্রমণ করেন এবং যে অঞ্চলে যেসব দ্রব্য বেশি উৎপাদিত হয় তা অন্য অঞ্চলে এনে বিক্রি করে বেশ। লাভবান হন। সম্প্রতি তিনি একই উদ্দেশ্য নিয়ে বিভিন্ন দেশ পরিভ্রমণ করেন। যেসব দ্রব্যের তার নিজ দেশে চাহিদা রয়েছে অথচ দেশে কম উৎপাদিত হয় তা তিনি দেশে আনার উদ্যোগ নেন। এক্ষেত্রে পণ্যগুলোকে তিনি প্রধানত কয়েকটি শ্রেণিতে বিভক্ত করেন। যেমন- খাদ্যদ্রব্য, শিল্পজাত দ্রব্য, জ্বালানি, মূলধনী দ্রব্যসহ অন্যান্য বিলাসজাত ও আরামদায়ক দ্রব্যাদি। এমনিভাবে কৃষি ও শিল্পজাত, রাসায়নিক দ্রব্যসহ কিছু পণ্য বিদেশে প্রেরণের ব্যবস্থা করেন।ক. অভ্যন্তরীণ বাণিজ্য কী? খ. আন্তর্জাতিক বাণিজ্য কীভাবে সংঘটিত হয়? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের আলোকে বাংলাদেশের আমদানি দ্রব্যগুলোর ব্যাখ্যা দাও। ঘ. উদ্দীপকের ভিত্তিতে বাংলাদেশের প্রধানতম রপ্তানি পণ্যগুলোর বিবরণ দাও।
Loading answers...