BB_2021

মি. রুবেল বাংলাদেশ থেকে চীনে ডাক্তারি পড়তে যায়। সে দেখতে পায় চীনে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা হলেও কোনো অভাব নেই। কাজের জন্য মানুষের কোনো হাহাকার নেই। আবাল বৃদ্ধ বনিতা সকলেই কর্মে নিয়োজিত। নিজ উদ্যোগে সবাই বিভিন্ন জিনিস তৈরি করছে। তবে সবাই প্রশিক্ষিত এবং সবাই শিক্ষিত। স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগের নেই কোনো ঘাটতি। সবাই কাজের উপযুক্ত মূল্যও পাচ্ছে। রুবেল চিন্তা করে তার দেশেও যদি শিক্ষা, স্বাস্থ্যখাতের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, প্রশিক্ষণ ও কারিগরি শিক্ষার প্রসার ঘটানো যেতো তাহলে জনসংখ্যা সমস্যা না হয়ে সম্পদে পরিণত হতো। অবশ্য সরকার বর্তমানে অনেক পদক্ষেপ গ্রহণ করেছে।ক. শূন্য জনসংখ্যা বৃদ্ধি কী? খ. "সুস্বাস্থ্য ও মানবসম্পদ পরিপূরক”- ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের আলোকে, মানবসম্পদ উন্নয়নের উপায়সমূহ ব্যাখ্যা করো। ঘ. চীন এবং বাংলাদেশের মানবসম্পদের গুণগত মানে কোনো পার্থক্য আছে কি? উদ্দীপকের আলোকে তোমার মতামত বিশ্লেষণ করো।

Loading answers...