JB_2023
মেরী একাদশ শ্রেণিতে মানবিক শাখায় ভর্তি হয়েছে। সে বিষয় নির্বাচনে জন্য তার বড় বোন মিষ্টির পরামর্শ চায়। মেরীর কথা শুনে মিষ্টি বললো, "তুমি এমন বিষয় নির্বাচন করবে যে বিষয়ের রয়েছে নির্ধারিত ও সুশৃঙ্খল আলোচ্য বিষয় এবং আলোচ্য বিষয় ব্যাখ্যার জন্য রয়েছে পর্যাপ্ত নিয়মকানুন।" মিষ্টির কথা শুনে তার ভাই মামুন বললো, "তুমি এমন বিষয় নির্বাচন কর যে বিষয় কর্ম সম্পাদনের কলা কৌশল শিক্ষা দেয় এবং তা বৈজ্ঞানিক জ্ঞানের ওপর নির্ভরশীল হয়।"ক. অনুমান কাকে বলে? খ. "যুক্তিবিদ্যার মূল লক্ষ্য সত্যতা অর্জন করা"- ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে মিষ্টির বক্তব্য যুক্তিবিদ্যার কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে মিষ্টি ও মামুনের বক্তব্য পঠিত বিষয়ের আলোকে তুলনামূলক বিশ্লেষণ করো।
Loading answers...