এন্ডোপ্লাজমিক জালিকা অমসৃণ না মসৃণ হবে তা নির্ভর করে রাইবোজোমের উপস্থিতির উপর
অধিকাংশ ইউক্যারিওটিক কোষে সাধারণত নিউক্লিয়াসের কাছাকাছি বিক্ষিপ্ত অবস্থায় গলগি বস্তু দেখা যায়
ফুলের পাঁপড়ি ও ফলের গায়ে বিভিন্ন বর্ণ বৈচিত্রের জন্য জ্যান্থোফিল ও ক্যারোটিনের বিভিন্ন অনুপাতে উপস্থিতি কারণ হিসেবে ধরে নেয়া হয়
কোষঝিল্লির লিপিড স্তর বিন্যাসের ফ্লুইড মডেলটিকে সর্বজনগ্রাহ্য মডেল বিবেচনা করা হয়