SB_2022
দৃশ্যকল্প-১: সবিতা মেশিনে কাপড় সেলাই করার জন্য সুতার একটি বড় রিল কিনলেন। সেই সুতা দিয়ে তিনি মেয়ের জামা তৈরি করার পর নকশা তুলে হাতের কাজ করলেন। আবার সেই একই সুতার সাহায্যে গলার হার ও কানের দুলও তৈরি করলেন।দৃশ্যকল্প-২: পিয়াসের বন্ধু অরণ্য তাকে বলেছে চৌরাস্তার মোড়ে তার বাসা। ছুটির দিনে পিয়াস অরণ্যের সাথে দেখা করার জন্য চৌরাস্তার মোড়ে আসলো। কিন্তু সেখানে অনেকগুলো রাস্তা থাকায় বন্ধুর বাসা কোনদিকে তা বুঝতে পারছিল না। এমন সময় মনে হলো বন্ধু বলেছে, একটি হাসপাতালের পাশেই তার বাসা। তখন হাসপাতালটি দেখে সহজেই, পিয়াস তার বন্ধুর বাসাটি খুঁজে পেল।ক. পরোক্ষ সমর্থন কাকে বলে?খ. প্রকল্পকে সর্বদা সুনির্দিষ্ট হতে হয় কেন?গ. দৃশ্যকল্প-১ প্রকল্প প্রমাণের কোন পদ্ধতি নির্দেশ করে? ব্যাখ্যা করো।ঘ. দৃশ্যকল্প-২ 'প্রকল্প প্রমাণের প্রত্যক্ষ পদ্ধতির সাথে জড়িত'- পর্যালোচনা করো।
Loading answers...