AB_2015

'রায়পুর ডিগ্রি কলেজ'- এ সম্প্রতি অনার্স মাস্টার্স কোর্স চালু করা হয়েছে। দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতিসহ সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের সহায়ক কোর্স হিসেবে এমন একটি বিষয় পাঠদান করা হয়। এটি উচ্চ মাধ্যমিক পর্যায়ে একটি বিষয় হিসেবে থাকলেও স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে এর অস্তিত্ব এ কলেজে নেই। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে কর্তৃপক্ষ উক্ত বিষয়ে কলেজে অনার্স পর্যায়ে আলাদা একটি বিভাগ খোলে। সম্পূর্ণ ঘটনাটি উক্ত বিষয়ের কোর্স শিক্ষক জনাব তাওহিদুর রহমানকে বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে অনার্স কোর্স খোলার ঘটনা মনে করিয়ে দেয়। তিনি বলেন, “নিজ দেশের সমাজ- সংস্কৃতি, ঐতিহ্য ও গতিপ্রকৃতি সম্পর্কে জানার জন্য এ বিষয়ের অধ্যয়ন প্রয়োজন।” ক. বাংলাদেশের সমাজবিজ্ঞানের অগ্রপথিক কে?.খ. সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে জানতে হলে সমাজবিজ্ঞানের জ্ঞান থাকা কেন প্রয়োজন?গ. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি বাংলাদেশের কোন বিষয়ের সূচনার কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা কর।ঘ. উদ্দীপকের তাওহিদ স্যারের মন্তব্যের সাথে তুমি কি একমত? বিশ্লেষণ কর।

Loading answers...