JB_2023
ExamExamExam Logo
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০৪ঃ বাংলাদেশের সংবিধানAll Topics

'X' রাষ্ট্রের একটি অঞ্চল স্বাধীনতা অর্জনের পর থেকেই আশা করছিল তাদের অঞ্চলের সামগ্রিক উন্নয়ন সাধিত হবে। কিন্তু তারা শাসক শ্রেণির শোষণের শিকার হয়। এক পর্যায়ে তাদের এক সম্মোহনী নেতা একটি কর্মসূচি পেশ করেন। যাতে তাঁর অঞ্চলের জনগণের অর্থনৈতিক মুক্তি, স্বাধিকারের কথা বলা হয়। পরবর্তীতে এই নেতার মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্রের আবির্ভাব হয়। স্বাধীনতা অর্জনের এক বছরের মধ্যেই তিনি জাতিকে একটি লিখিত সুস্পষ্ট নীতিমালা উপহার দেন যার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হবে।ক. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে বিভক্ত করা হয়? খ. রাষ্ট্রপ্রদত্ত সুযোগ সুবিধা সম্পর্কে ব্যাখ্যা করো।গ. লিখিত সুস্পষ্ট নীতিমালা দ্বারা তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়কে বোঝানো হয়েছে? এর বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লেখিত কর্মসূচি ছিল সমগ্র বাঙালির বাঁচার দাবি-বিশ্লেষণ করো।

Loading answers...