RB_2021BB_2021

দৃশ্যপট-১ : 'ক' নামক একটি দেশের দুটি অংশের মধ্যে দুই হাজার কিলোমিটারের ভৌগোলিক দূরত্ব। ধর্মের ভিত্তিতে সৃষ্ট দেশটির মানুষের জীবনধারায় মিল থাকলেও দেশ বিভাগের অব্যবহিত পরে দুটি অংশের মধ্যে বৈষম্য প্রবল হতে থাকে। জাতীয় আয়ের সিংহভাগ পূর্বাশাল হতে আসতে থাকলেও পশ্চিমাঞলের শাসকগোষ্ঠী তা নিজেদের উন্নয়নে ব্যয় করতে থাকে।দৃশ্যপট-২: ১৯৭১ সালের ৭ মার্চ ঘোষণা করা হয়, “এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম।”ক. ছয় দফা কত সালে উত্থাপন করা হয়? খ. বাঙালি জাতীয়তাবাদ বলতে কী বোঝ?গ. দৃশ্যপট-১ বাংলাদেশের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।ঘ. দৃশ্যপট-২ কীভাবে বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করে? বিশ্লেষণ কর।

Loading answers...