RB_2019
ExamExamExam Logo
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-১১ঃ জীবন বিমাAll Topics

রনি ও রানা দুইজন চাকরিজীবী। রনি 'X' বিমা কোম্পানির কাছ থেকে এমন একটি বিমাপত্র গ্রহণ করেন যেখানে তার মৃত্যু হলে অথবা মেয়াদান্তে বিমাকারী বিমাকৃত অর্থ পরিশোধ করবে। অপরদিকে রানা যে বিমাপত্র গ্রহণ করেন সেখানে বিমাকৃত সময়ের মধ্যে মারা গেলেই বিমা কোম্পানি বিমাকৃত অর্থ পরিশোধ করবে। আবার রানার নিয়োগকর্তা তাদের কর্মরত পাঁচজন কর্মকর্তার জীবনেরও ঝুঁকিকে একটি একক বিমাপত্রের আওতায় আনয়ন করে। কিছুদিন পর একজন কর্মকর্তা মৃত্যুবরণ করলে বিমা কোম্পানি কোনো ক্ষতিপূরণ প্রদান করেনি ।ক. সমৰ্পণ মূল্য কী?খ. মৃত্যুহার পঞ্জি বলতে কী বোঝায়? গ. উদ্দীপকে বর্ণিত রানার নিয়োগকর্তা কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো।ঘ. “মি. রানার চেয়ে মি. রনির বিমাপত্রটি তুলনামূলকভাবে ভালো।” –তুমি কি একমত? বিশ্লেষণ করো।

Loading answers...