DiB_2022
দেশের গ্রামীণ অর্থনীতি উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকসমূহকে কৃষি এবং বিভিন্ন আত্মকর্মসংস্থানমূলক ক্ষেত্রে অধিক ঋণ দেওয়ার নির্দেশ প্রদান করে। কিন্তু কিছু সংখ্যক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশ অমান্য করে লাভজনক খাতে ঋণ দেওয়ার প্রবণতা বজায় রাখে। এমতাবস্থায় কেন্দ্রীয় ব্যাংক অমান্যকারী ব্যাংকগুলোকে শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে আন্তঃব্যাংকিং লেনদেনের নিষ্পত্তির সুবিধা স্থগিত করে ।ক. বিশেষায়িত ব্যাংক কী?খ. কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয় কেন? ব্যাখ্যা করো ।গ. উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের কোন পদ্ধতি অনুসরণ করেছে? বর্ণনা করো ।ঘ. উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংকের শেষ কার্যক্রমটি ব্যাংকিং লেনদেন প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে— এ সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ করো ।
Loading answers...