JB_2019
দৃশ্যকল্প-১: পহেলা ফাল্গুনের শুরুতে আকস্মিকভাবে শুরু হলো বৃষ্টির দিন। অসময়ে এমন বৃষ্টি এর আগে কখনই দেখা যায়নি। সবাই প্রকৃতির এরূপ প্রতিক্রিয়ায় প্রায় হতবাক। বৃষ্টির আমেজে শীতের শেষে এসে তাই আবারও শীত শুরু হলো। দৃশ্যকল্প-২: একজন রসায়নবিদ বিজ্ঞানাগারে জিঙ্ক ও সালফিউরিক এসিডের মিশ্রণের মাধ্যমে হাইড্রোজেন প্রস্তুত করেন।ক. 'কূটাভাস' শব্দটির অর্থ কী? খ. 'নিরীক্ষণ একটি সহজ সরল পদ্ধতি'- বুঝিয়ে লেখ। গ. দৃশ্যকল্প-১ আরোহের কোন আকারগত ভিত্তিকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর। ঘ. দৃশ্যকল্প-২ এ যে বিষয়টির প্রতিফলন রয়েছে তার সুবিধা ও অসুবিধা বর্ণনা কর।
Loading answers...