ChB_2022
একটি রক্তাক্ত সংগ্রামের পর ‘X’ রাষ্ট্রটি স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভের মাত্র এক বছরের মধ্যেই ‘X’ নামক রাষ্ট্রটি সংবিধান প্রণয়ন করতে সমর্থ হয়। এ সংবিধানটি পৃথিবীর অন্যতম সেরা সংবিধান যা বিশ্বব্যাপী প্রশংসিত হয়। এ সংবিধানে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়।ক. ‘মুসলিম লীগ’ কত সালে গঠিত হয়?খ. মৌলিক অধিকার বলতে কী বোঝায়? গ. উদ্দীপকে উল্লিখিত সংবিধানটির সাথে তোমার পাঠ্যবইয়ের সংবিধানের সাদৃশ্য রয়েছে কি? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ সংবিধানটি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংবিধান বিশ্লেষণ করো।
Loading answers...